
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক সামছুর রহমান চৌধুরী (মিঠু) কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাংক শেখর গোস্বামী। প্রভাষক আব্দুল হামিদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সামছুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ডাঃ মোহাম্মদ ফারুকী, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল মুনিম রুহেল, আসুক আহমদ, সমকাল প্রতিনিধি ও প্রাক্তণ শিক্ষার্থী সৈয়দ আশফাক তানভীর, কবি সামছুল আজাদ সামছুদ্দিন, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সম্পাদক মিছবুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক রিটন দাস, তপন কান্তি দেব, মুক্তা সূত্রধর, শিক্ষার্থী সাবা খান।
উল্লেখ্য যে, অবসরপ্রাপ্ত শিক্ষাক সামছুর রহমান চৌধুরী পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান চৌধুরীর (নটু মিয়া) পুত্র। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তণ শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে।
আপনার মতামত লিখুন :