বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে রক্তাক্ত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৫, ২০২২, ১২:২৯ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে রক্তাক্ত

স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ায় আশিক মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্তের ঘটনা ঘটেছে। মূমুর্ষ অবস্থায় তাকে সিলেটে প্রেরন করা হয়েছে।

আহত আশিক মিয়া স্থানীয় চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের ছায়েদ মিয়ার পুত্র।

শুক্রবার (১৩ মে) দিবাগত রাত ১১.টায় উপজেলার ১নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বগড় গ্রামের সড়কে ওই ঘটনা ঘটে।

আহতের পরিবার ও স্থানীয়রা জানান,পূর্বগড় মহল্লার কোনা সর্দার প্রভাবশালী নুরুল আমীন মিয়ার পুত্র খায়রুল আমীন এবং চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের ছায়েদ উল্লার পুত্র রক্তাক্ত আশিক মিয়া দীর্ঘদিন যাবত কৃষি ব্যবসা করে আসছেন। সুসম্পর্ক থাকায় উভয়ের মধ্যে মোটা অংকের টাকা লেনদেন হয়।
এই সুবাদে খায়রুলের কাছে পাওনা টাকা পায় আশিক মিয়া।

কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও পাওনা টাকা দিতে টালবাহানা শুরু করে প্রতিপক্ষ খায়রুল আমীন। হামলার ঘটনার কয়েক ঘন্টা আগে খায়রুলের কাছে পাওনা টাকা চায় আশিক। এরই জের ধরে বাড়িতে যাওয়ার সময় আশিকের উপর হামলা চালায় খায়রুল আমীনসহ তার লোকজন। হামলায় আশিকের মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় আশিকের শোরচিৎকারে আশপাশের লোকজনসহ তার স্বজনরা এগিয়ে এসে আশিককে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক পাসপাতালে প্রেরন করেন।সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে সিলেট উসমানী মেডিকেলে প্রেরন করেন।

হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে ১নং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মোবারক মিয়া মুঠোফোনে জানান,ঝগড়া হয়েছে শুনেছি। তবে পরস্পর ওরা আত্মীয়।তবে সন্রাসীরা মোবারক মেম্বারের ভাতিজা বলে জানা গেছে।

আহত আশিকের পরিবার জানান,মাথায় আঘাত পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে আশিকের। অবস্থা ভালোনা।চিকিৎসা শেষে পরবর্তী আইনী পদক্ষেপে যাব আমরা।