
ডেস্ক রিপোর্ট
সোমবার (১১ এপ্রিল) জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে দলটির সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের আজকের অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইয়ের কোনো সংসদ সদস্য এ নির্বাচনে অংশ নেবে না।
ওই বৈঠকেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। এর আগে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো তিনি পার্লামেন্টে আসেন ।
ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে পৌঁছানোর পর ইমরান খানকে ঘিরে ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থক ও সাংবাদিকরা। এসময় পিটিআই নেতারা স্লোগান দিতে থাকেন।
দ্য সিলেট পোস্ট/এনআই
আপনার মতামত লিখুন :