উখিয়ায় সাংবাদিক গফুর গ্রেফতার নিয়ে সাংবাদিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া!


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ন /
উখিয়ায় সাংবাদিক গফুর গ্রেফতার নিয়ে সাংবাদিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া!

বিশেষ প্রতিবেদক 

গত ( ৭ এপ্রিল ২০২২) শুক্রবার উখিয়া প্রেসক্লাবের সক্রিয় সদস্য শ ম গফুরকে সাদা পোষাকে কে বা কারা তুলে নিয়ে গেছে মর্মে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঠিক তার পরদিন (৮ এপ্রিল ২০২২) র‍্যাব -১৫ তাদের ফেসবুক প্যাজের মাধ্যমে সাংবাদিক শ ম গফুরকে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে মর্মে একটি প্রেসনোট জারি করে গ্রেফতার দেখায়। উক্ত প্রেস নোটে র‍্যাব -১৫ তার বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতন, মাদক ব্যবসা, মারামারি, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম সহ কয়েকটি মামলা থাকার বিষয়টি উল্লেখ করেন।

এদিকে উখিয়া প্রেসক্লাবের সদস্য শ ম গফুরের গ্রেফতার নিয়ে উখিয়া প্রেসক্লাব তাদের এই মুহুর্তের অবস্থান গণমাধ্যমে পরিষ্কার না করলেও বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এক কথায় গতো দুদিনে সাংবাদিক গফুরের গ্রেফতারের বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। চলছে গফুরের পক্ষে বিপক্ষে কাঁদা ছুড়াছুড়ি। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের অবস্থান নিয়ে ও কড়া সমালোচনা করতে দেখা গেছে। তবে অধিকাংশ সোশ্যাল মিডিয়ার ষ্ট্যাটাসে, সাংবাদিক শ ম গফুরের ঈদানিং কালের স্থানীয় ও রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক গড়ে উঠা মাদক বিরোধী সংবাদ প্রকাশের কারনেই তার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র হতে পারে বলে ধারণা করেন। কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক গফুরকে ভুয়া সাংবাদিক আখ্যা দেয়ার বিষয়ে ও নিন্দা জানাতে দেখা গেছে।

চট্রগ্রাম -২৪ নামক একটি সংবাদ মাধ্যমে কমেন্ট করেন যুমনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল করিম রাসেল, তার কমেন্টটি ছিলো – র‍্যাব কিংবা আইন শৃংখলা বাহিনী কাউকে ধরলেই সেটা শতভাগ সত্যি হয়ে যাবে তার কোন গ্যারান্টি নেই। র‍্যাব কিংবা কোন বাহিনী ফেরেশতা নয়। তাদেরও ভুল হতে পারে। টেকনাফের একরাম হত্যা তার জলন্ত উদাহরণ।এছাড়া নিকট অতীতে ওসি প্রদীপ সেরকম বেআইনী বহু কাজ করে এখন জেলে। কাজেই এই ধরনের সন্দেহজনক ক্ষেত্রে সত্য খুঁজে বের করতে সাংবাদিকের নিজস্ব অনুসন্ধান জরুরী। আমি আপাতত গফুর কারবারী কিনা তা জানতে উখিয়া প্রেস ক্লাবের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই। কিংবা সে কারবারী নয় সেটাও এখন বলতে চাই না। উখিয়া প্রেস ক্লাব দ্রুত তদন্ত করে রিপোর্ট দিন। আমরা অপেক্ষায় থাকলাম। সত্য যেটা সেটা আমরা গ্রহন করতে প্রস্তুত আছি।

দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজ ২৪ এর কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক সায়্যিদ আলমগীর লিখেছেন, গফুর মাদক কারবারি কিনা সে সত্য-মিথ্যা জানি না, তবে সে লিখিয়ে সাংবাদিক- ভুয়া নয় সেটা নিশ্চিত করে বলতে পারি।
একজন মানুষের বিষয়ে পছন্দ-অপছন্দ থাকতে পারে, তাই বলে মনের ক্ষোভ মেটাতে সে যা নয়, তা বলা অনুচিত- যদি বিবেক অবিবেচক না হয়…

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার জেলার সহ সভাপতি সিরাজুল ইসলাম লিখেছেন, ভূঁয়া বলা এখন সরল শব্দরূপে পরিনত। উখিয়া প্রেসক্লাব কর্তৃপক্ষ জানাবেন ভূঁয়া কিনা। চ্যানেল ইনানীর কর্ণধার সাংনাদিক জাহাঙ্গীর লিখেছেন, এইসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে,উনি ভুয়া কেমনে হয়?

কক্সবাজার নিউজ ডট কমের বিশেষ প্রতিবেদক, আজিজ রাসেল লিখেছেন, সকল সাংবাদিকদের জন্য এটি ভয়ংকর বার্তা। প্রদীপের কথাও মনে রাখা উচিত।

সোনার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন লিখেছেন, আমরা ইতোপূর্বে দেখেছি মাদক কারবারীদের বিরুদ্ধে শ. ম. গফুর স্বোচ্চার ছিলেন। মাদক কারবারীদের তথ্য ফেসবুকে লিখতেন। কিন্তু আজ দেখি হঠাৎ উনি নিজেই মাদক কারবারি তে জড়িত। বিষয়টা আলো-আঁধারিতে রয়েছে।

উখিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক নুর মোহামদ সিকদার লিখেছেন, ভোগবাদীদের দখলে থাকা এ সমাজে আপনারা আশীর্বাদ। আমরা উখিয়ার সাংবাদিকদের অনেকেই মহৎপেশায় থেকে সর্বনাশা পিএফ জমিনে ঘর করার সময় চাদাঁবাজি, ইয়াবা কারবারীদের কাছ থেকে মাসিক নেওয়া সহ বিভিন্ন অপরাধে জড়িত একটা অংশ।আপনাদের অনেক অপারোশণ মহৎ পেশাটির জন্যে বেশ কল্যাণকর।আপনাদের ধন্যবাদ।

এ ধরনের অসংখ্য পক্ষে বিপক্ষে কমেন্ট সমৃদ্ধ ছিলো গতোকালকের সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া। তবে কক্সবাজারের অধিকাংশ সিনিয়র সাংবাদিক ও বিজ্ঞ মহল বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এ বিষয়ে বলেন, র‍্যাব একটি সুসংগঠিত বাহিনী, তাদের প্রতিটি অপারেশন সফলতার সাথে সমাপ্ত হয়। বিশেষ করে সীমান্ত জনপদ উখিয়া টেকনাফ তথা পুরো কক্সবাজার জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষন, মরননেশা ইয়াবাসহ বিভিন মাদক বিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি অঅনুস্মরণ করে কক্সবাজার বাসীর কাছে একটি আস্থার যায়গা করে নিয়েছে র‍্যাব -১৫। ঠিক এমনই মুহুর্তে সাংবাদিক গফুরের গ্রেফতারের বিষয়টি সুষ্টভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতি আহবান জানান উখিয়ার সাংবাদিক সমাজ ও সাংবাদিক সংগঠনগুলো।