
স্টাফ রিপোর্টারঃ
ধান ভান্ডার খ্যাত হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ব্রাউন প্লান হপার( বাদামী গাছ ফড়িং) এর তীব্র আক্রমণ দেখা দিয়েছে।
পোকাগুলো ধান গাছের গোড়ায় অবস্থান করে গাছের রস চুষে খায়। ফলে ধান গাছ লাল হয়ে মারা যায়। কৃষক গণ জানান,এ পোকায় ৭ থেকে ১০ দিনের মধ্যে একটি পুরো হাওরকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। বিদ্যুৎ গতিতে ফসল নষ্ট করে বলে এ পোকাকে কৃষক গণ কারেন্ট পোকা বলেন। কৃষক গণ জানান, আক্রমণের লক্ষ্মণ হিসেবে সাধারণত মাঠে বজ্রপাত পড়ার মতো দেখা যায়। এবং পোকা গুলো দল বেধে ধান গাছের গোড়ায় অবস্থান করে। ধান ক্ষেতের সোনালী ধান গাছ পর পর লাল হয়ে শুকিয়ে নষ্ট হতে দেখা যায়। দু উপজেলার কয়েকটি হাওরে এ পোকার আক্রমণ দেখা দিয়েছে বলে কৃষক গণ জানান।চোখের সামনেই সোনালী ধান গাছ নষ্ট হচ্ছে দেখে কৃষক গণ কান্নায় ভেঙ্গে পড়েন। আজ বিভিন্ন হাওরে কৃষকদের সাথে কথা বলে এ তথ্য জানা যায়। এ বিষয়ে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তার মুঠোফোনে কল দিলে তিনি জানেন না বলে এবং পড়ে কথা হবে বলে ফোন কেটে দেন।
আপনার মতামত লিখুন :