নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুরে ‘হবিগঞ্জ সমিতি সিলেট’র উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৫ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন চৌধুরী এ ক্যাম্পের উদ্বোধন করেন।
সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সমিতির সহসভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহউদ্দিন, সহযোগি অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ সেলিম, সহকারি অধ্যাপক ডাঃ আব্দুল কাদের, সহকারি অধ্যাপক ডাঃ রেজোয়ানা মির্জা সহকারী অধ্যাপক চক্ষ বিশেজ্ঞ সৈয়দ তৌফিক এলাহী, সহ সাধারণ সম্পাদক একেএম মারুফ, গাজী আব্দুল মাবুদ সমশাদ, সাংগঠনিক সম্পাদক এড. মোস্তাকিম কাওছার, মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, মহানগর হাসপাতালের মাসুদ আহমেদ, হাবিবুর রহমান, শামীম রশিদ চৌধুরী, আব্দুল কুদ্দুস প্রমুখ।
পরে মেডিসিন, সার্জারি, গাইনী ও প্রসূতি, শিশু, হৃদরোগ, চক্ষু, বাত ও ব্যাথা রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। পরে হাইওয়েন ইন হোটেলে হবিগঞ্জ সমিতি সিলেটের পক্ষে চিকিৎসক দের সংবর্ধনা ও সম্মাননা ক্রেট প্রদান করা হয়।
প্রধান অতিথি আনোয়ার চোধুরী বলেন, যার যার জায়গা থেকে এলাকার এলাকার মানুষে জন্য কাজ করতে। স্বাধীনতার মাসে চিকিৎসাসেবে নিয়ে অনেক গুনি প্রখ্যাত ডাক্তার প্রত্যন্ত গ্রামে এসে চিকিৎসা সেবা দিয়েছে একা সত্যই প্রশংসার কাজ। ভবিষ্যতে ও সাধারণ মানুষের জন্য হবিগঞ্জ সমিতি সিলেট কাজ করার আহবান জানান তিনি।
আপনার মতামত লিখুন :