
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে
সংঘটক আলোচক ও ছড়াকার মাওলানা নাজমুল ইসলাম জাহিদ রচিত “ছড়া পড়ি জীবন গড়ি” বইটির মোড়ক ১৭মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উন্মোচন করা হয়েছে। “ছড়া পড়ি জীবন গড়ি” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইয়ের লেখক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায়, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া , শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ অলিউল হক, বীরমুক্তিযোদ্ধা জগদীশ দাশ, শাল্লা উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম, শাল্লা উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক, টুকচাঁনপুর মাদ্রসার নির্বাহী মুহতামিম মাওলানা আবুল কালাম টুকচাঁনপুরী। এছাড়াও মাওঃ সাদিকুর রহমান, হাঃ মাওঃ শামছুল ইসলাম, মাওঃ জামাল আহমদ, মাওঃ আবুল খায়ের, মাওঃ শহিদুল ইসলাম সোহাগ, , শামীম আহমদ, ক্বারী মহিবুর রহমান, আছাদুর রহমান আসাদ সহ প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :