রাজনগরে ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২২, ১২:২৩ পূর্বাহ্ন /
রাজনগরে ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, সেনিটারী ইন্সপেক্টর শাহাদাত হোসেন, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, ব্যবসায়ী দিলীপ দাস, আবুল কাসেম, শহিদুল ইসলাম প্রমুখ।