
হবিগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে পিতা মাতাকে নির্যাতন করার দায়ে পুত্রকে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার(১৪ মার্চ) বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামের মাফু মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (১৯) কে মোবাইল কোর্টের (দন্ড বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধ) মাধ্যমে ১৪ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পিতা ও মাতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুনরায় এই কাজ করায় এই শাস্তি স্বীকারোক্তি এর ভিত্তিতে আরোপ করা হয়।
ছেলেটির এহন আচরণে গ্রামবাসী ও অবগত ছিল এবং ব্যাপক অভিযোগ পাওয়া যায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। প্রসিকিউশকন এবং আসামি ধরতে সহায়তা করেন নবীগঞ্জ থানার এস আই স্বপনসহ একদল পুলিশ।
মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
আপনার মতামত লিখুন :