তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৯, ২০২২, ১২:১০ পূর্বাহ্ন /
তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুমন কর্মকার,তালা(সাতক্ষীরা) প্রতিনিধি-

সাতক্ষীরার তালায় “টেকসই আগামীর জন্য ডেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে আলোচনা সভা, মহিয়সী নারীদের সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগীতা ও সাংসস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বক্তব্য রাখেন, তালা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, এনজিও কর্মকর্তা সাধনা রানী, ইউপি সদস্যা ফিরোজা বেগম প্রমুখ।

উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, কৃষি কর্মকর্তা হাজিরা বেগম, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ্যা খাঁ বাবলী, ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ হেল হাদী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।

সভায় জীবন সংগ্রামে জয়ী আনজুমানারা বেগম, কৃষ্ণা রানী সরকার, আনোয়ারা বেগম, স্বর্ণলতা পাল ও নরজাহান বেগম কে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় এবং সন্তান কে কিডনী প্রদানকারী মা আনোয়ারা বেগম কে আর্থিক সহায়তা দেয়া হয়।