
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাহুবল উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান। গত ৩১ জানুয়ারী সারা দেশের ন্যায় ষষ্ঠ ধাপে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও বাহুবলের ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়।
শপথ গ্রহনকৃত চেয়ারম্যানগণ হলেন- বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে মোহাম্মদ তোফাজ্জল হক, ২নং পুটিজুরী ইউনিয়নে মো. মুদ্দত আলী, ৩নং সাতকাপন ইউনিয়নে মো. আব্দুর রেজ্জাক, বাহুবল সদর ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী, ৫নং লামাতাসী ইউনিয়নে আ ফ ম উস্তার মিয়া তালুকদার, ৬নং মিরপুর ইউনিয়নে মো. শামিম আহমেদ, ৭নং ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে মো. বুলবুল খান।
শপথগ্রহন শেষে চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা প্রশাসক।
শপথ গ্রহনের প্রাক্কালে নব-নির্বাচিত চেয়ারম্যানগণেল উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সকল কার্যক্রমে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে, নাগরিকদের ভালোভাবে সেবা দিতে হবে। আপনাদের মাধ্যমে আমরা যেন নাগরিক সেবার মান বাড়াতে সরকারের উন্নয়ন মুলক কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে পারি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমাসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যকর্মীরা।
আপনার মতামত লিখুন :