
দ্য সিলেট পোস্ট রিপোর্ট
Thesylhetpost.com এর সম্পাদক বুলবুল আহমেদ লিভারেল ডেমোক্রেট পার্টি থেকে কেমব্রিজের রয়েস্টন কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
যুক্তরাজ্যের স্থানীয় সরকার ব্যবস্থায় একজন কাউন্সিলর (Councillor) হলেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। তারা মূলত তাদের নিজ নিজ এলাকা বা ওয়ার্ডের (Ward) মানুষের স্বার্থ রক্ষা এবং স্থানীয় উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণের কাজ করেন।
Thesylhetpost.com অনলাইন পোর্টাল এর নির্বাহী সম্পাদক জার্নালিস্ট নজরুল ইসলাম বলেন, “বুলবুল আহমেদ একজন দক্ষ কমিউনিটি এক্টিভিস্ট।নিরবে নিবৃত্তে কমিউনিটির পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
Thesylhetpost.com অনলাইন পোর্টাল পরিবারের পক্ষ থেকে এবং কমলগঞ্জবাসীর পক্ষ থেকে বুলবুল আহমেদকে প্রাণঢালা অভিনন্দ।
আমাদের বিশ্বাস বুলবুল আহমেদ তার উপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।
আপনার মতামত লিখুন :