আইডিইবি মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১১:১৮ অপরাহ্ন /
আইডিইবি মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা

কুলাউড়া প্রতিনিধি

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মৌলভীবাজার জেলা নির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে। ঘোষিত চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মাহবুব আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিজানুর রহমান।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত তফসিল অনুসরণ করে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে দ্রুত অনুমোদন প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলায় আইডিইবির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।