পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে কৃষকের ক্ষেতে ফসল নষ্ট করার কারনে থানায় অভিযোগ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন /
পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে কৃষকের ক্ষেতে ফসল নষ্ট করার কারনে থানায় অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে কৃষকের ক্ষেতে ফসল নষ্ট করার বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি গ্রামের বকুল চন্দ্র রায়সহ তার পরিবার। ৪.০৫ একর জমির মধ্যে বাড়ি বাদে বাকি জমিতে ঢেরস, পাটশাক, কচু ফসল গাছ হামলা করে নস্ট করে ফেলেছে প্রতিপক্ষ। কৃষক বকুল চন্দ্রের ক্ষতিগ্রস্থ ঢেরস, পাটশাক ও কচু ক্ষেত দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকজন।

ক্ষতিগ্রস্থ কৃষক বকুল চন্দ্র জানান, ৪.০৫ একর জমি দাদার মৃত্যুর পর আমার বাবা পৈতিক সুত্রে প্রাপ্ত হয়ে তিনি মালিক হন। এবং প্রমানন্দ অধিকারীর ওয়ারিশ গণের নিকট হইতে গত ২৮ অক্টোবর ২০১৫ সালে২৭৭৩ নং দলিল মুলে ৬১ শতক ক্রয় সুত্রে মালিক হইয়া ভোগদল করে থাকেন । জমিতে বিভিন্ন ,ঢেরস,পাটশাক,কচু,সুপারী গাছ রোপর করা হয়।

ক্ষতিগ্রস্থ কৃষক বকুল চন্দ্র রায় অভিযোগে জানান, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে একই ইউনিয়নের কৈকুড়িপাড়া গ্রামের আব্দুল জব্বার দেশীয় অস্ত্রসহ তার বাহিনী নিয়ে আমাদের ভোগদলীয় জমিতে ঢেরস,পাটশক, কচু ও সুপারী গাছ হামলা করে উপড়ে ফেলে। যার মুল্য প্রায় ১ লক্ষ টাকা। তাৎক্ষণিক থানায় পুলিশ কে জানালে। তারা মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে পরিবার নিয়ে হামলার ভয়ে নিরাপক্তা হীনতা আতংকে রয়েছেন। বিষয়টি তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবী জানান। ক্ষতিগ্রস্থ কৃষক বকুল চন্দ্র রায়।

এদিকে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।