কুলাউড়ায় চা শ্রমিক জোটের উদ্যোগে মে দিবস পালন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন /
কুলাউড়ায় চা শ্রমিক জোটের উদ্যোগে মে দিবস পালন
কুলাউড়া প্রতিনিধি 
মহান মে দিবস উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদ কার্য্যালয়ে বাংলাদেশের চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে বিকেল ৫টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন গৌড়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ  কুলাউড়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ন, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, শ্রমিক জোট নেতা সত্য রাজভর, উপজেলা বাংলাদেশ জাসদের দপ্তর সম্পাদক টারজান আহমদ, সদস্য আব্দুল লতিফ কালা, পৌরসভা শাখার সহসভাপতি মো. আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মে. আশিক, সদস্য কৃষ্ণ কুন্ড প্রমুখ।