বড়লেখায় গ্রেট ভিশন এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ন /
বড়লেখায় গ্রেট ভিশন এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সেবা সংগঠন গ্রেট ভিশন এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ২৬শে রামদ্বান স্থানীয় মসজিদে গ্রামের সর্বস্তরের মুসল্লিদের নিয়ে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

গ্রেট ভিশন এসোসিয়েশনের সভাপতি শাহিদুর রহমান জুনেদের সভাপতিত্বে ও সহ- সভাপতি শাহিদুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা সভাপতি ও ফকিরবাজার ব্যবস্হাপনা কমিটির উপদেষ্টা মুহাম্মদ কামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন গ্রেট ভিশন এসোসিয়েশনের উপদেষ্টা মাওঃ আবুল কাশেম, হাফেজ ফয়ছল আহমদ, আজির উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেট ভিশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নাহিদ হোসেন, আহমাদুল হাসান, ফাউদুল ইসলামসহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম একটি স্তম্ভ।
পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে।

রমাজান মাস মানুষের দিশারী এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবর্তীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ্য থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্যে যা সহজ তা চান এবং যা তোমাদের জন্যে কষ্টকর তা চান না, এজন্যে যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে।

হাদিসে কুদসীতে আল্লাহ তায়ালা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রাসূল (সাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবসহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাহ মাফ করে দেওয়া হবে।

পরিশেষে গ্রেট ভিশনসহ সকল সদস্যের উত্তরোত্তর কামনা করেন।