
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ঐতিহ্যবাহী ৭ মার্চ ২০২২ পালিত হয়েছে । সোমবার ৭ মার্চ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় সকাল ৯ টা থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ।
দিনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-লাখাই -শায়েস্তাগঞ্জ আসনের নির্বাচিত এমপি আবু জাহির, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ,পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মঞ্চে জাতীয় সংগীত, বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্মবোধক গান, ছোট নাটিকা পরিবেশন করেন
আপনার মতামত লিখুন :